• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
Headline
প্রকাশ্যে ‘লাভ অ্যান্ড ওয়ার’এর প্রথম ঝলক যুদ্ধের ক্ষত, নিঃসঙ্গতা ও মানুষ-প্রাণীর গভীর বন্ধন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শেহবাজ শরীফের বৈঠক প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন কাল, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন শহীদ পরিবারগুলোর কল্যাণে রাষ্ট্রের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে: প্রেসিডেন্ট জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের সময় ফ্ল্যাটে ছিলেন এমপি! শাহজালালে ৯৪ ও ওসমানীতে ৯৮ শতাংশ স্কোর, কার্গো নিরাপত্তায় শতভাগ কমপ্লায়েন্স জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী

নোরা ফাতেহির বিরুদ্ধে ৪ কোটি টাকার মামলা করল বিমান সংস্থা

নিজস্ব প্রতিবেদক / ৩৪ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

Link Copied !

সোশ্যাল মিডিয়ায় উড়োজাহাজ নিয়ে বিতর্কিত মন্তব্য করে আইনি জটিলতায় পড়েছেন নোরা ফাতেহি। ডুন এভিয়েশন নামের একটি চার্টার্ড বিমান সংস্থাকে নিয়ে অসম্মানজনক বক্তব্য দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে ৩০ মিলিয়ন দিরহাম (৪ কোটি টাকারও বেশি) ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করা হয়েছে।

ঘটনাটি ঘটেছিল গত বছরের ডিসেম্বরে। মুম্বাই থেকে জয়পুর যাওয়ার পথে একটি সেসনা সাইটেশন সিজে-২ বিমানে উঠার সময় নোরা ফাতেহি কিছু ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও তার প্রায় ৪ কোটি ৭০ লাখ অনুসারী থাকা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন। সেখানে তিনি বিমানটিকে খেলনা বা ‘লেগো বিমান’-এর সঙ্গে তুলনা করে মন্তব্য করেন।

বিমান সংস্থাটির দাবি, নোরা ফাতেহির এই দায়িত্বজ্ঞানহীন ও ভিত্তিহীন মন্তব্যের কারণে বাজারে তাদের বাণিজ্যিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে এবং ব্যবসায়িক ক্ষতি হয়েছে। সংস্থাটি জানায়, বিমানটি তার শ্রেণীর একটি মানসম্মত উড়োজাহাজ। এই ঘটনার কারণে এপ্রিলে গান্ধীনগরের একটি আদালতে মামলাটি দায়ের করা হয়, যার শুনানি অনুষ্ঠিত হবে আগামী ২৫ সেপ্টেম্বর।

উল্লেখ্য, ‘দিলবার’ ও ‘ও সাকি সাকি’র মতো হিট গানের মাধ্যমে জনপ্রিয় পাওয়া নোরা ফাতেহি সম্প্রতি ‘সারকে চুনার তেরি সারকে’ নামের একটি কন্নড় গানের অশালীন কথার কারণেও সমালোচনার মুখে পড়েছিলেন।

যদিও পরে ভাষা বুঝতে না পারার ব্যাখ্যা দিয়ে সেই বিতর্ক মেটানোর চেষ্টা করেছিলেন এই অভিনেত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category