ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
এনবিআরের দাবি করা ওই করের অর্থ পরিশোধের বিষয়ে গ্রামীণ কল্যাণের করা আইনি চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে আদালত এ সিদ্ধান্ত দিয়েছেন।
তবে আদালতের পূর্ণাঙ্গ রায়ের বিস্তারিত এখনও প্রকাশিত হয়নি। রায়ের বিস্তারিত পাওয়া গেলে কর দাবির সময়কাল, অর্থের হিসাব এবং গ্রামীণ কল্যাণের পক্ষের যুক্তিসহ বিষয়টি আরও পরিষ্কার হবে।