• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
Headline
প্রকাশ্যে ‘লাভ অ্যান্ড ওয়ার’এর প্রথম ঝলক যুদ্ধের ক্ষত, নিঃসঙ্গতা ও মানুষ-প্রাণীর গভীর বন্ধন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শেহবাজ শরীফের বৈঠক প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন কাল, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন শহীদ পরিবারগুলোর কল্যাণে রাষ্ট্রের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে: প্রেসিডেন্ট জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের সময় ফ্ল্যাটে ছিলেন এমপি! শাহজালালে ৯৪ ও ওসমানীতে ৯৮ শতাংশ স্কোর, কার্গো নিরাপত্তায় শতভাগ কমপ্লায়েন্স জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী

পোশাক-বিতর্কে দিশা, নেটিজেনদের কটাক্ষ

নিজস্ব প্রতিবেদক / ১৮ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

Link Copied !

ভারতের ধনকুবের পরিবার আম্বানিদের গণেশ পূজায় তারকাদের ভিড়ে নজর কেড়েছিলেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। লাল লেহেঙ্গায় অভিনেত্রীর সাজ ছিল নজরকাড়া। তবে সেই সাজই এখন চর্চার কেন্দ্রে। ডিপ-নেক ব্লাউজে ক্লিভেজ উন্মুক্ত থাকায় সোশ্যাল মিডিয়ায় একাংশের কটাক্ষের মুখে পড়েছেন বলিউডের ‘বম্বসেল’। ধর্মীয় অনুষ্ঠানে এমন পোশাক পরা কতটা উপযুক্ত, তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক।

প্রতিবারের মতো এবারও আম্বানি পরিবারের গণেশ পূজায় বলিউডের একাধিক তারকার সমাগম হয়েছিল। বেশিরভাগ তারকাকেই দেখা যায় সাবেকি সাজে। সেই ভিড়েই উজ্জ্বল লাল লেহেঙ্গায় আলাদা করে নজর কাড়েন দিশা। হালকা মেকআপ, খোলা চুল আর মিষ্টি হাসিতে অভিনেত্রীর সাজ আরও আকর্ষণীয় হয়ে ওঠে। পাপারাজ্জিদের অনুরোধে বিভিন্ন অ্যাঙ্গেলে ক্যামেরার সামনে পোজও দেন তিনি।

পরে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় আলোচনা। দিশার পোশাকের যে অংশটি নিয়ে মূলত আপত্তি তুলেছেন নেটিজেনদের একাংশ, সেটি হলো তার ডিপ-নেক ব্লাউজ। ব্লাউজে বেশ কিছুটা ক্লিভেজ উন্মুক্ত থাকায় অনেকেই প্রশ্ন তুলেছেন, গণেশ পুজোর মতো ধর্মীয় অনুষ্ঠানে এমন পোশাক কতটা মানানসই।

এর আগে রাখিবন্ধন উৎসবের একটি বিজ্ঞাপনে পোশাক-বিতর্কে জড়িয়েছিলেন কৃতি শ্যানন। সেই সময় পোশাক নিয়ে কৃতীর বিরুদ্ধে সরব হয়েছিলেন নেটপাড়ার একাংশ। এমনকি অভিনেত্রী-সাংসদ কঙ্গনা রানাউতসহ হিন্দুত্ববাদী মনোভাবাপন্ন অনেকেও সমালোচনা করেছিলেন।এবার দিশার ছবি সামনে আসতেই সেই পুরনো বিতর্কের প্রসঙ্গ টেনে আনছেন অনেকে। এক নেটিজেন লিখেছেন, কৃতি শ্যাননকে যারা ট্রোল করেছিলেন, তারা এবার দিশার পোশাকটিও দেখুন।

দিশার সাজ নিয়ে সোশ্যাল মিডিয়ায়ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ তার ফ্যাশন সেন্স নিয়ে প্রশ্ন তুলেছেন, কেউ আবার সরাসরি পোশাক বদলের পরামর্শ দিয়েছেন। এক নেটিজেনের দাবি, অন্য তারকাদের সাজে যেখানে শালীনতা বজায় ছিল, সেখানে দিশাকে প্রায় সব অনুষ্ঠানেই শরীর প্রদর্শন করতে দেখা যায়। অন্য একজনের মন্তব্য, উৎসব যাই হোক, দিশার ব্লাউজের ধরন নাকি একই রকম। কেউ বলেছেন, পুজোর দিনে আরও মার্জিত পোশাক পরা উচিত ছিল। আবার কটাক্ষ করে কেউ লিখেছেন, ‘কখনও মার্জিত পোশাক পরতে পারেন না?’

তবে দিশার অনুরাগীদের বড় অংশ অবশ্য অভিনেত্রীর সাজের প্রশংসাই করেছেন। তারকার ব্যক্তিগত ফ্যাশন পছন্দ নিয়ে সোশ্যাল মিডিয়ায় এমন মন্তব্য কতটা যুক্তিসঙ্গত? ফের একবার এই প্রশ্ন উঠছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category