• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
Headline
প্রকাশ্যে ‘লাভ অ্যান্ড ওয়ার’এর প্রথম ঝলক যুদ্ধের ক্ষত, নিঃসঙ্গতা ও মানুষ-প্রাণীর গভীর বন্ধন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শেহবাজ শরীফের বৈঠক প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন কাল, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন শহীদ পরিবারগুলোর কল্যাণে রাষ্ট্রের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে: প্রেসিডেন্ট জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের সময় ফ্ল্যাটে ছিলেন এমপি! শাহজালালে ৯৪ ও ওসমানীতে ৯৮ শতাংশ স্কোর, কার্গো নিরাপত্তায় শতভাগ কমপ্লায়েন্স জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী

‘কিং’ নিয়ে ধোঁয়াশা কাটালেন শাহরুখ খান

নিজস্ব প্রতিবেদক / ২৪ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

Link Copied !

বলিউড বাদশা শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’র জন্য অপেক্ষায় ভক্ত-অনুরাগী। সিনেমটি নিজের ক্যারিয়ারের অন্যতম বড় প্রকল্প বলে মন্তব্য করেছেন শাহরুখ খান। ‘কিং’ নিয়ে সময়ের সঙ্গে সামনে এসেছে একের পর এক চমকপ্রদ তথ্য। তবে এর মধ্যেই সিনেমাটির মুক্তি পিছিয়ে যাওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। অবশ্য সেই জল্পনায় নিজেই ইতি টানলেন শাহরুখ খান।

সম্প্রতি এক ভক্তের প্রশ্নের জবাবে শাহরুখ স্পষ্ট করে জানিয়েছেন, ‘কিং’ নির্ধারিত সময়েই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। অর্থাৎ আগামী ২৪ ডিসেম্বরই বড় পর্দায় আসছে সিনেমাটি। ফলে মুক্তি পিছিয়ে যাওয়ার যে গুঞ্জন ছড়িয়েছিল, তা কার্যত উড়িয়ে দিয়েছেন অভিনেতা। সম্প্রতি ‘আস্ক মি এনিথিং’ পর্বে এক ভক্ত শাহরুখের কাছে ‘কিং’ নিয়ে আপডেট জানতে চান। ভক্তের প্রশ্ন ছিল, ‘কিং নিয়ে কিছু আপডেট দিন। তিন বছর আগে সিনেমাহলে গিয়ে আপনার ছবি দেখেছি। ট্রেলারের জন্য আর কত অপেক্ষা করাবেন?’ জবাবে শাহরুখ লেখেন, ‘এবার তো পুরো ছবিটাই দেখুন। আপনাদের অপেক্ষায় রাখছি না। ভালো একটা ছবি তৈরি করছি যাতে মনটা তৃপ্ত হয়। সব কিছুই আসবে ২৪ ডিসেম্বরের আগেই।’

শাহরুখের এই বক্তব্যে স্পষ্ট, নির্ধারিত ২৪ ডিসেম্বরই প্রেক্ষাগৃহে আসবে ‘কিং’। শুধু মুক্তির তারিখই নয়, ছবির কাজ নিয়েও ভক্তদের আশ্বস্ত করেছেন অভিনেতা। শুটিংয়ের সময় একাধিকবার চোট পাওয়ার বিষয়েও কথা বলেন শাহরুখ। এক ভক্ত এ নিয়ে প্রশ্ন করলে অভিনেতা জানান, ‘শুটিংয়ের সময় বেশ কয়েকবার চোট পাওয়ায় বারবার কাজ থামাতে হয়েছিল। তবে এখন সব চোট সেরে গেছে। সিনেমার প্রায় পুরো কাজই শেষ। আপাতত সব কিছু পরিকল্পনামাফিক ঠিকঠাক চলছে।’

ছবিতে কী ধরনের চমক থাকছে—এমন প্রশ্নেরও জবাব দিয়েছেন শাহরুখ। তার দাবি, দর্শকদের বিনোদনের জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন তাঁরা। কঠোর পরিশ্রম করে তৈরি করা হয়েছে সিনেমাটি। অ্যাকশন থেকে গান, এমনকি তার চুলের সাজেও থাকছে নতুনত্ব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category