তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
বুধবার সচিবালয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত। এসময় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।
সাক্ষাতে বিশ্বজুড়ে তথ্য বিকৃতির ক্রমবর্ধমান ঝুঁকি, বিশেষ করে মিস-ইনফরমেশন (ভুল তথ্য) ও ক্ষতিকর ডিস-ইনফরমেশন (অপতথ্য) ছড়ানোর বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অনিয়ন্ত্রিত ও অপব্যবহারের ফলে কীভাবে সমাজে গুজব, ফেক নিউজ ও রাজনৈতিক বা সামাজিক অস্থিরতা তৈরি হচ্ছে, সে বিষয়ে বিশদ আলোচনা হয়। এছাড়াও দুই দেশের গণমাধ্যম, সংস্কৃতি ও জ্ঞানভিত্তিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়।