অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তাঁর স্ত্রী আয়েশা আক্তার পান্নার দেশ-বিদেশের স্থাবর-অস্থাবর সম্পদ, ব্যাংক হিসাব এবং অর্থপাচারের তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের উপপরিচালক মো. জাহিদ কালামের সই করা একটি চিঠির মাধ্যমে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে এই তথ্য চাওয়া হয়েছে।
চিঠিতে আসিফ মাহমুদ, তাঁর স্ত্রী এবং তাঁদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে থাকা দেশি-বিদেশি ব্যাংক হিসাব, সঞ্চয়পত্র, ঋণ, লকারসহ অন্যান্য আর্থিক লেনদেনের বিস্তারিত বিবরণ তলব করা হয়েছে।
পাশাপাশি বিদেশে কোনো স্থাবর সম্পত্তি বা শেল কোম্পানির সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখতেও আর্থিক গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়া হচ্ছে।