• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
Headline
প্রকাশ্যে ‘লাভ অ্যান্ড ওয়ার’এর প্রথম ঝলক যুদ্ধের ক্ষত, নিঃসঙ্গতা ও মানুষ-প্রাণীর গভীর বন্ধন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শেহবাজ শরীফের বৈঠক প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন কাল, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন শহীদ পরিবারগুলোর কল্যাণে রাষ্ট্রের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে: প্রেসিডেন্ট জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের সময় ফ্ল্যাটে ছিলেন এমপি! শাহজালালে ৯৪ ও ওসমানীতে ৯৮ শতাংশ স্কোর, কার্গো নিরাপত্তায় শতভাগ কমপ্লায়েন্স জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী

ইতিবাচক বার্তা পূর্ণিমার

নিজস্ব প্রতিবেদক / ২৯ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

Link Copied !

১৯৯৭ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা’র। তখন তিনি পড়তেন নবম শ্রেণিতে। এরপর দীর্ঘ অভিনয়জীবনে একাধিক জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পান এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় পূর্ণিমা। সেখানে নিজের ছবি, কাজের খবর ও জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। সম্প্রতি নিজের একটি ছবি প্রকাশ করে জীবনের নানা চড়াই-উতরাই নিয়ে একটি ইতিবাচক বার্তা দিয়েছেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, জীবনে উত্থান-পতন আসবেই।

তবে নিজের ভেতরের ঝড়গুলোকে কখনোই তোমার বয়ে চলা আলোর চেয়ে বেশি উজ্জ্বল হতে দিও না। পূর্ণিমার এই কথায় উঠে এসেছে প্রতিকূল পরিস্থিতিতেও নিজের শক্তি ও ইতিবাচকতা ধরে রাখার আহ্বান। কঠিন সময়কে অস্বীকার না করে, তার মধ্যেও নিজের আলো জ্বালিয়ে রাখার কথাই বলেছেন তিনি। অভিনেত্রীর এমন বার্তায় সাড়া দিয়েছেন তার অনুসারীরাও। পোস্টটির মন্তব্যের ঘরে অনেকে নিজেদের অনুভূতি ব্যক্ত করেছেন। একজন লিখেছেন, ঝড় আসবেই, কিন্তু নিজের ভেতরের আলোটা যেন কখনো নিভে না যায়- এটাই জীবনের আসল শক্তি। আরেকজন লিখেছেন, ঠিক বলেছেন, জীবনে যা কিছু হোক, থেমে থাকা যাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category