• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
Headline
প্রকাশ্যে ‘লাভ অ্যান্ড ওয়ার’এর প্রথম ঝলক যুদ্ধের ক্ষত, নিঃসঙ্গতা ও মানুষ-প্রাণীর গভীর বন্ধন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শেহবাজ শরীফের বৈঠক প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন কাল, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন শহীদ পরিবারগুলোর কল্যাণে রাষ্ট্রের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে: প্রেসিডেন্ট জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের সময় ফ্ল্যাটে ছিলেন এমপি! শাহজালালে ৯৪ ও ওসমানীতে ৯৮ শতাংশ স্কোর, কার্গো নিরাপত্তায় শতভাগ কমপ্লায়েন্স জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন পরিচয়ে তানজিন তিশা

নিজস্ব প্রতিবেদক / ২৪ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

Link Copied !

অভিনয় জগতে বেশ আগেই নিজের অবস্থান তৈরি করেছেন অভিনেত্রী তানজিন তিশা। ছোট পর্দা ও ওটিটি’র পর বড় পর্দায়ও দ্রুতই দেখা যাবে তাকে। এরই মধ্যে ‘সোলজার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তিশা। ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। এদিকে, এবার অভিনেত্রী পরিচয়ের সঙ্গে যুক্ত হলো নতুন আরেকটি পরিচয়। অভিনয়ের পাশাপাশি ব্যবসায় নাম লিখিয়েছেন এই অভিনেত্রী। রাজধানীর গুলশান-১ নম্বরে ‘ও রিয়েল’ নামে একটি ক্যাফে ও রেস্টুরেন্ট চালু করেছেন তানজিন তিশা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি পোস্টে তার নতুন এই উদ্যোগের খবর জানানো হয়েছে। থিয়েটার টিকিট কাটুন

অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি ব্যবসায়ও নিজের জায়গা তৈরি করতে চান তিশা। নতুন এই উদ্যোগে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের আগ্রহও তৈরি হয়েছে। তিশা বলেন, রেস্টুরেন্ট দেয়ার ইচ্ছা আগে থেকেই ছিল। এবার সেই ইচ্ছাটা পূরণ হলো। আশা করছি, ভালো কিছুই হবে। দেখা যাক কী হয়! এদিকে, তানজিন তিশার ক্যারিয়ার শুরু হয়েছিল ছোট পর্দায় অভিনয়ের মধ্যদিয়ে। পরবর্তীতে নাটক, বিজ্ঞাপন ও বিভিন্ন কাজের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পান তিনি। এবার অভিনয়ের বাইরে উদ্যোক্তা হিসেবেও নতুন যাত্রা শুরু করলেন এই অভিনেত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category