• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
Headline
প্রকাশ্যে ‘লাভ অ্যান্ড ওয়ার’এর প্রথম ঝলক যুদ্ধের ক্ষত, নিঃসঙ্গতা ও মানুষ-প্রাণীর গভীর বন্ধন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শেহবাজ শরীফের বৈঠক প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন কাল, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন শহীদ পরিবারগুলোর কল্যাণে রাষ্ট্রের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে: প্রেসিডেন্ট জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের সময় ফ্ল্যাটে ছিলেন এমপি! শাহজালালে ৯৪ ও ওসমানীতে ৯৮ শতাংশ স্কোর, কার্গো নিরাপত্তায় শতভাগ কমপ্লায়েন্স জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী

আট বছরের লিভ-ইন, বিয়ে করলেন অর্জুন রামপাল

নিজস্ব প্রতিবেদক / ৫৯ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

Link Copied !

বলিউড অভিনেতা অর্জুন রামপাল ও মডেল গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেসের দীর্ঘদিনের সম্পর্ক এবার নতুন মোড় নিয়েছে। প্রায় আট বছর একসঙ্গে থাকার পর গোপনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন এই জুটি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ভারতের গোয়ার বারদেজ সাব-রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রি বিয়ে করেছেন অর্জুন ও গ্যাব্রিয়েলা। ২০১৮ সাল থেকে সম্পর্কে থাকা এই দম্পতির ঘরে রয়েছে দুই সন্তান। ২০১৯ সালে তাদের প্রথম ছেলে আরিক এবং ২০২৩ সালে দ্বিতীয় ছেলে আরাভের জন্ম হয়।

দীর্ঘদিনের এই সম্পর্কের মধ্যেই বাগদানও সেরেছিলেন তারা। গত বছর অভিনেত্রী রিয়া চক্রবর্তীর একটি পডকাস্টে উপস্থিত হয়ে অর্জুন নিজেই তাদের বাগদানের বিষয়টি জানিয়েছিলেন। তবে বিয়ের খবরটি এতদিন প্রকাশ্যে আনেননি তারা। এমনকি বিয়ের কোনো ছবি বা আনুষ্ঠানিক ঘোষণাও এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেননি এই দম্পতি।

জানা গেছে, ২০১৮ সালে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তাদের প্রথম পরিচয় হয়। পরে বন্ধুত্ব থেকে সম্পর্ক গড়ে ওঠে। সময়ের সঙ্গে সেই সম্পর্ক আরও গভীর হয় এবং একসঙ্গে পথচলা শুরু করেন তারা।

এটি অর্জুন রামপালের দ্বিতীয় বিয়ে। এর আগে সাবেক মডেল মেহের জেসিয়ার সঙ্গে তার বিয়ে হয়েছিল। প্রায় দুই দশকের দাম্পত্যের পর ২০১৮ সালে তারা আলাদা হয়ে যান এবং পরের বছর আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। সেই সংসারে অর্জুনের দুই মেয়ে মাহিকা ও মাইরা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category