• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
Headline
প্রকাশ্যে ‘লাভ অ্যান্ড ওয়ার’এর প্রথম ঝলক যুদ্ধের ক্ষত, নিঃসঙ্গতা ও মানুষ-প্রাণীর গভীর বন্ধন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শেহবাজ শরীফের বৈঠক প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন কাল, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন শহীদ পরিবারগুলোর কল্যাণে রাষ্ট্রের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে: প্রেসিডেন্ট জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের সময় ফ্ল্যাটে ছিলেন এমপি! শাহজালালে ৯৪ ও ওসমানীতে ৯৮ শতাংশ স্কোর, কার্গো নিরাপত্তায় শতভাগ কমপ্লায়েন্স জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী

বিতর্কের মধ্যে প্রেমের মুহূর্ত সামনে আনলেন কৃতি

নিজস্ব প্রতিবেদক / ৬৮ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

Link Copied !

সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। রক্ষাবন্ধনের (রাখী) প্রেক্ষাপটে নির্মিত সে বিজ্ঞাপনচিত্র জুয়েলারি ব্র্যান্ডের। কিন্তু প্রচারে আসার পর থেকে বিতর্ক চলছে কৃতির পোশাক নিয়ে। রক্ষাবন্ধনের মতো ধর্মীয় উৎসবের বিজ্ঞাপনচিত্রে খোলামেলা পোশাক পরে অভিনয়ের অভিযোগ তুলছেন অনেকে।

তবে এই বিতর্ক-সমালোচনায় কান দিচ্ছেন না কৃতি। বিতর্কের মধ্যে তিনি সামনে আনলেন প্রেমের মুহূর্ত। কবীর বাহিয়ার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। অনেক দিন ধরেই তাদের প্রেমের গুঞ্জন চলমান। যদিও বিষয়টি নিয়ে কখনো স্পষ্ট মন্তব্য করেননি অভিনেত্রী।

ক্যাপশনে কৃতি লিখেছেন, ‘কিছু স্মৃতি ক্যামেরাবন্দী করলাম; আর অনেক মুহূর্ত বেঁচে নিলাম।’ এই পোস্টের মাধ্যমে কৃতি যেন বুঝিয়ে দিলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের সমালোচনা-বিতর্ক নিয়ে তিনি মোটেও ভাবিত নন। বরং নিজের মতো জীবন যাপনেই ব্যস্ত রয়েছেন তিনি।

উল্লেখ্য, ওই জুয়েলারির বিজ্ঞাপনচিত্রে কৃতির পরনে ছিল আইভরি রঙের ব্রালেট-ধাঁচের ব্লাউজ, কেপের মতো একটি শ্রাগ এবং ড্রেপ করা স্কার্ট। উৎসবকে আধুনিকভাবে তুলে ধরার লক্ষ্যেই বিজ্ঞাপনচিত্রটি তৈরি করা হয়েছিল। তবে সাধারণ দর্শক তা স্বাভাবিকভাবে নেয়নি।

এদিকে ১৪ আগস্ট ওটিটিতে এসেছে কৃতি অভিনীত ‘ককটেল ২’। এই সিনেমা নিয়েও বিপুল সমালোচনা চলছে। অধিকাংশ দর্শক বলছেন, সিনেমাটি দেখা মানে ‘সময় অপচয়’। এতে কৃতির সঙ্গে আছেন শহিদ কাপুর ও রাশমিকা মানদানা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category