• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
Headline
প্রকাশ্যে ‘লাভ অ্যান্ড ওয়ার’এর প্রথম ঝলক যুদ্ধের ক্ষত, নিঃসঙ্গতা ও মানুষ-প্রাণীর গভীর বন্ধন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শেহবাজ শরীফের বৈঠক প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন কাল, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন শহীদ পরিবারগুলোর কল্যাণে রাষ্ট্রের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে: প্রেসিডেন্ট জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের সময় ফ্ল্যাটে ছিলেন এমপি! শাহজালালে ৯৪ ও ওসমানীতে ৯৮ শতাংশ স্কোর, কার্গো নিরাপত্তায় শতভাগ কমপ্লায়েন্স জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা-যশোর রুটে ৯ সেপ্টেম্বর থেকে ইউএস-বাংলার ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক / ৮০ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

Link Copied !

ঢাকা-যশোর রুটে আগামী ৯ সেপ্টেম্বর থেকে আবারও ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সপ্তাহে তিন দিন এই রুটে দুটি করে মোট ছয়টি ফ্লাইট পরিচালনা করবে বেসরকারি বিমান সংস্থাটি।

শনিবার, বুধবার ও বৃহস্পতিবার এসব ফ্লাইট চলবে। এ জন্য ৭২ আসনের এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ ব্যবহার করা হবে।

নতুন সময়সূচি অনুযায়ী, প্রথম ফ্লাইটটি সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে সকাল ১০টা ১৫ মিনিটে যশোরে পৌঁছাবে। ফিরতি ফ্লাইটটি সকাল ১০টা ৪৫ মিনিটে যশোর থেকে ছেড়ে সকাল ১১টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

দ্বিতীয় ফ্লাইটটি বিকেল ৪টা ৪৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে বিকেল ৫টা ৩০ মিনিটে যশোরে পৌঁছাবে। ফিরতি ফ্লাইটটি সন্ধ্যা ৬টায় যশোর থেকে ছেড়ে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে।

ঢাকা-যশোর রুটে সর্বনিম্ন ওয়ানওয়ে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭৪৯ টাকা এবং রিটার্ন ভাড়া ১১ হাজার ৪৯৮ টাকা। এসব ভাড়ার সঙ্গে প্রযোজ্য ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত রয়েছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স জানিয়েছে, বৃহত্তর যশোরবাসীর দীর্ঘদিনের দাবি এবং যাত্রীদের দ্রুত ও সহজ বিমান যোগাযোগের প্রয়োজন বিবেচনায় নিয়ে রুটটি পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা, শিক্ষা ও পর্যটনের পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে দ্রুত যোগাযোগের বিষয়টিও এ সিদ্ধান্তের ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে।
২০১৪ সালের ১৭ জুলাই ঢাকা-যশোর রুটে ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের যাত্রা শুরু হয়। বর্তমানে দেশের অভ্যন্তরে ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর ও রাজশাহী রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে সংস্থাটি।
ইউএস-বাংলা জানিয়েছে, যাত্রী চাহিদা ও বাজার পরিস্থিতি বিবেচনা করে ভবিষ্যতে ঢাকা-যশোর রুটে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে।
ফ্লাইটের বুকিং, সময়সূচি ও ভাড়ার তথ্যের জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্সের হটলাইন ০১৭৭৭৭৭৭৮০০-৬ অথবা ১৩৬০৫ নম্বরে যোগাযোগ করা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category