• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
Headline
প্রকাশ্যে ‘লাভ অ্যান্ড ওয়ার’এর প্রথম ঝলক যুদ্ধের ক্ষত, নিঃসঙ্গতা ও মানুষ-প্রাণীর গভীর বন্ধন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শেহবাজ শরীফের বৈঠক প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন কাল, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন শহীদ পরিবারগুলোর কল্যাণে রাষ্ট্রের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে: প্রেসিডেন্ট জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের সময় ফ্ল্যাটে ছিলেন এমপি! শাহজালালে ৯৪ ও ওসমানীতে ৯৮ শতাংশ স্কোর, কার্গো নিরাপত্তায় শতভাগ কমপ্লায়েন্স জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে

Reporter Name / ১৫২ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

Link Copied !

প্রেসিডেন্ট ডোনাল্ড প্রশাসন শুক্রবার ঘোষণা দিয়েছে, যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি প্রদানকারী গ্রিন কার্ড পেতে আগ্রহী অধিকাংশ বিদেশি নাগরিককে এখন থেকে নিজ নিজ দেশ থেকেই আবেদন করতে হবে। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস)-এর মুখপাত্র জ্যাক কেইলার এক বিবৃতিতে বলেন, ‘এখন থেকে যুক্তরাষ্ট্রে অস্থায়ীভাবে অবস্থানরত কোনো বিদেশি নাগরিক যদি গ্রিন কার্ড পেতে চান, তবে বিশেষ পরিস্থিতি ছাড়া তাকে নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে।’

কাহলার বলেন, ‘শিক্ষার্থী, অস্থায়ী কর্মী বা পর্যটক ভিসাধারীদের মতো অ-অভিবাসীরা স্বল্প সময় ও নির্দিষ্ট উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে আসেন।’ তিনি বলেন, ‘আমাদের ব্যবস্থা এমনভাবে গড়ে তোলা হয়েছে যাতে তাদের সফর শেষ হলে তারা ফিরে যান। তাদের এই সফর গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে কাজ করার কথা নয়।’

দ্য ওয়াশিংটনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র প্রতি বছর ১০ লাখেরও বেশি গ্রিন কার্ড প্রদান করে এবং এতদিন পর্যন্ত আবেদনকারীদের অর্ধেকেরও বেশি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে অবস্থান করতেন। কেইলার বলেন, গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকে আবেদন করানোর ফলে ‘যারা স্থায়ী বসবাসের অনুমতি না পেয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ার চেষ্টা করেন, তাদের খুঁজে বের করে বহিষ্কারের প্রয়োজন কমবে।’

তিনি জানান, বিদেশে অবস্থিত মার্কিন কনস্যুলার অফিসগুলোর মাধ্যমে স্টেট ডিপার্টমেন্ট এসব গ্রিন কার্ড আবেদন প্রক্রিয়া পরিচালনা করবে। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় লাখ লাখ অনথিভুক্ত অভিবাসীকে বহিষ্কারের অঙ্গীকার করেছিলেন। দায়িত্ব গ্রহণের পর তার প্রশাসন যুক্তরাষ্ট্রে বৈধভাবে স্থায়ী বসবাসের কয়েকটি পথও বন্ধ করে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category