• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
Headline
প্রকাশ্যে ‘লাভ অ্যান্ড ওয়ার’এর প্রথম ঝলক যুদ্ধের ক্ষত, নিঃসঙ্গতা ও মানুষ-প্রাণীর গভীর বন্ধন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শেহবাজ শরীফের বৈঠক প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন কাল, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন শহীদ পরিবারগুলোর কল্যাণে রাষ্ট্রের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে: প্রেসিডেন্ট জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের সময় ফ্ল্যাটে ছিলেন এমপি! শাহজালালে ৯৪ ও ওসমানীতে ৯৮ শতাংশ স্কোর, কার্গো নিরাপত্তায় শতভাগ কমপ্লায়েন্স জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী

আসছে ‘বিগ বস-২০’, নতুন সিজনে কত টাকা পারিশ্রমিক নিচ্ছে সালমান?

নিজস্ব প্রতিবেদক / ৬০ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

Link Copied !

বলিউড তারকা আবদুল রশিদ সেলিম সালমান খান। ভারতীয় চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেতা, প্রযোজক ও টেলিভিশন ব্যক্তিত্ব। ১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’ চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিষেক হয় তার।

বর্তমানে তিনি সিনেমায় অভিনয়ের পাশাপাশি প্রযোজনায় ব্যস্ত সময় পার করছেন। সালমান খান বহুদিন ধরে জনপ্রিয় রিয়েলিটি টেলিভিশন অনুষ্ঠান ‘বিগ বস’ সঞ্চালনা করে আসেছেন। বিশেষ করে ‘উইকেন্ড কা ভার’-এ সালমানের উপস্থিতি দর্শকদের কাছে শোয়ের অন্যতম আকর্ষণ। আর বিগ বসের প্রতি সিজনেই সালমানের পারিশ্রমিক নিয়ে চর্চা তুঙ্গে থাকে। সামনেই আসছে ‘বিগ বস-২০’। এবারও কৌতূহল তৈরি হয়েছে বিগ বস-২০ এ তার পারিশ্রমিক কত?

জানা গেছে, ‘বিগ বস-২০’এর সঞ্চালনার জন্য সালমান খানকে প্রায় ১২০ থেকে ১৫০ কোটি টাকা পারিশ্রমিক দেওয়া হচ্ছে। অর্থাৎ, ১৫ সপ্তাহের এই সিজনের প্রতি সপ্তাহে তার পারিশ্রমিক প্রায় আট থেকে ১০ কোটি টাকা হতে পারে। তবে এই অঙ্কটি কখনো সালমান খান নিজে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি।

আগের কয়েকটি সিজনের তুলনায় এই সিজনটিতে তুলনামূলকভাবে বেশি বাজেট রয়েছে বলে জানা গেছে। তবে এখনো পর্যন্ত চূড়ান্ত কিছু জানা যায়নি। ফলে শোয়ের সামগ্রিক বাজেট নিয়ে নানা আলোচনা থাকলেও সালমান খানের পারিশ্রমিক নিয়ে নানা জল্পনা-কল্পনা তৈরি হচ্ছে।

এর আগের সিজন অর্থাৎ বিগ বস-১৯ -এ সালমান খান কত টাকা পারিশ্রমিক পেয়েছিলেন? এ নিয়ে সঠিক কোনো তথ্য না থাকলেও বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, সিজন ১৯-এর সঞ্চালনার জন্য সালমান খানের পারিশ্রমিক প্রায় ১২০ কোটি টাকার মধ্যে হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category