• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
Headline
প্রকাশ্যে ‘লাভ অ্যান্ড ওয়ার’এর প্রথম ঝলক যুদ্ধের ক্ষত, নিঃসঙ্গতা ও মানুষ-প্রাণীর গভীর বন্ধন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শেহবাজ শরীফের বৈঠক প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন কাল, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন শহীদ পরিবারগুলোর কল্যাণে রাষ্ট্রের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে: প্রেসিডেন্ট জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের সময় ফ্ল্যাটে ছিলেন এমপি! শাহজালালে ৯৪ ও ওসমানীতে ৯৮ শতাংশ স্কোর, কার্গো নিরাপত্তায় শতভাগ কমপ্লায়েন্স জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী

‘বুড়ি হয়ে গেছে’, বডি শেমিংয়ের মুখে ক্যাটরিনা!

নিজস্ব প্রতিবেদক / ৬২ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

Link Copied !

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তিনি বর্তমান সময়ের বলিউডের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া নারী তারকাদের একজন। সম্প্রতি শারীরিক পরিবর্তন নিয়ে তিনি কটাক্ষের শিকার হয়েছেন। ইন্ডাস্ট্রির অনেকেই আবার মুখ খুলেছেন তার পক্ষে।

গত বছরের নভেম্বরে প্রথম কন্যাসন্তানের মা হন ক্যাটরিনা কাইফ। মাতৃত্বকালীন এই সময়ে তিনি নিজেকে অভিনয়ের বাইরে রেখে সন্তান ও পরিবারের দেখভালেই বেশি ব্যস্ত রেখেছিলেন। সেই বিরতি কাটিয়ে প্রথমবার প্রকাশ্যে আসতেই তীব্র কটাক্ষ ও বডিশেমিংয়ের মুখোমুখি হন এই অভিনেত্রী।

সম্প্রতি একটি ভিডিও সামনে আসার পর থেকে শুরু হয়েছে আলোচনা। স্বামী ভিকি কৌশলের সঙ্গে পরিচালক কুকু কোহলির শেষকৃত্যে হাজির হয়েছিলেন অভিনেত্রী। সাদা সালোয়ার-কামিজ পরা বেশ কিছু ভিডিও এবং ছবি সামনে আসার পর থেকেই নেটিজেনদের একাংশ নানারকম মন্তব্য করতে শুরু করেন। ‘ক্যাটরিনার এ কী হলো?’, ‘বুড়ি হয়ে গেছেন অভিনেত্রী?’ এমনভাবেই কটাক্ষ করা হয়েছে তাকে। আর যা নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা। তবে সোশ্যাল মিডিয়ার অন্য অংশ নায়িকার পাশে দাঁড়িয়েছেন।

ইন্ডাস্ট্রিরও অনেকেই তার পক্ষ নিয়েছেন। অভিনেত্রী শিবালিকা ওবেরয় ক্যাটরিনার পাশে দাঁড়িয়ে ট্রলারদের উদ্দেশে বলেন, ‘কী হয়ে গেল মানে? মাতৃত্ব এমনই হয়। সন্তান জন্মের পর শরীরের পুনর্গঠন বা ‘পোস্টপার্টাম রিকভারি’ দেখতে ঠিক এমনই লাগে।’ তবে এ ব্যাপারে এখনো মুখ খোলেননি ক্যাটরিনা কাইফ।

প্রসঙ্গত, ২০২৪ সালে মুক্তি পেয়েছিল ক্যাটরিনা কাইফ অভিনীত শেষ সিনেমা ‘ক্রিসমাস’। তার পরের বছর মা হন অভিনেত্রী। তার পর থেকেই অভিনয় থেকে নিজেকে দূরে রেখেছেন। চলতি বছর কোনো সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি তাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category