• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
Headline
প্রকাশ্যে ‘লাভ অ্যান্ড ওয়ার’এর প্রথম ঝলক যুদ্ধের ক্ষত, নিঃসঙ্গতা ও মানুষ-প্রাণীর গভীর বন্ধন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শেহবাজ শরীফের বৈঠক প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন কাল, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন শহীদ পরিবারগুলোর কল্যাণে রাষ্ট্রের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে: প্রেসিডেন্ট জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের সময় ফ্ল্যাটে ছিলেন এমপি! শাহজালালে ৯৪ ও ওসমানীতে ৯৮ শতাংশ স্কোর, কার্গো নিরাপত্তায় শতভাগ কমপ্লায়েন্স জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সম্মানিত বিমানের যাত্রীদের জন্য উপহার ও বিশেষ খাবারের আয়োজন

Reporter Name / ১৪২ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

Link Copied !

নিজস্ব প্রতিবেদক :
জাতীয় পতাকাবাহী সংস্থা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিঃ কর্তৃক পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিমানের আন্তর্জাতিক সকল বহির্গমন ফ্লাইটে সম্মানিত যাত্রীদের জন্য উপহার সামগ্রী বিতরণের একটি মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যাত্রীসেবার মান উন্নয়ন ও যাত্রীদের সঙ্গে আন্তরিক সম্পর্ক আরো সুদৃঢ় করার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ উদ্যোগ যাত্রীদের মধ্যে আনন্দময় ভ্রমণ নিশ্চিত করার পাশাপাশি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করবে এবং যাত্রীদের ঈদ যাত্রাকে আরও স্মরণীয় ও আনন্দঘন করে তুলবে।

এই উপহার সামগ্রী ঈদের দিন সম্মানিত যাত্রীদের মধ্যে বিতরণের লক্ষ্যে ২৪-০৫-২০২৬ খ্রি. তারিখে বিমান বলাকা ভবনে একটি উপহার সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিমানের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব কাইজার সোহেল আহমেদ মহোদয় কর্তৃক উপহার সামগ্রী সমূহ মহাব্যবস্থাপক, বিক্রয়সিসি’র নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। উক্ত অনুষ্ঠানে বিমানের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও ডিসিইও জনাব সৈয়দ মইন উদ্দিন আহমেদ মহোদয়, পরিচালক গ্রাহক সেবা জনাব বদরুল হাসান লিটন মহোদয় এবং সম্মানিত অতিথিবৃন্দ সহ বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ঈদ উপলক্ষে সম্মানিত যাত্রীদের উপহার সামগ্রী প্রদানে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলকে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মহোদয় আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও ঈদের দিন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে সম্মানিত যাত্রীদের জন্য বিশেষ খাবার পরিবেশন করা হবে।

ঈদের দিন দায়িত্ব পালনরত বিমানের সকল শ্রেণির কর্মকর্তা ও কর্মচারীদের জন্যও বিশেষ খাবারের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে উৎসবের আনন্দ কর্মক্ষেত্রেও সমভাবে ভাগাভাগি করা যায়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভবিষ্যতেও যাত্রীসেবার মান উন্নয়ন ও সেবার পরিধি সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category