• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
Headline
প্রকাশ্যে ‘লাভ অ্যান্ড ওয়ার’এর প্রথম ঝলক যুদ্ধের ক্ষত, নিঃসঙ্গতা ও মানুষ-প্রাণীর গভীর বন্ধন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শেহবাজ শরীফের বৈঠক প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন কাল, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন শহীদ পরিবারগুলোর কল্যাণে রাষ্ট্রের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে: প্রেসিডেন্ট জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের সময় ফ্ল্যাটে ছিলেন এমপি! শাহজালালে ৯৪ ও ওসমানীতে ৯৮ শতাংশ স্কোর, কার্গো নিরাপত্তায় শতভাগ কমপ্লায়েন্স জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ

Reporter Name / ৫৫ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

Link Copied !

নিজস্ব প্রতিবেদক :

আজ দুপুর ১ টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে মাননীয় মন্ত্রী আফরোজা খানম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত Antonio Alessandro। সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইতালির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। রাষ্ট্রদূত ইতালির অর্থনীতিতে প্রায় ২.৫ লক্ষ বাংলাদেশী কর্মীর অবদানের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান।

এসময় মন্ত্রী দেশের প্রবাসীদের সুবিধার্থে ঢাকা-রোম র‍্যুটে বিমানের ফ্লাইট সংখ্যা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। রাষ্ট্রদূত ফ্লাইট ফ্রিকুয়েন্সি বৃদ্ধির ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন। রাষ্ট্রদূত ইতালীয় The Edge Company এর বাংলাদেশের বিমানবন্দরের জন্য Bird Control Management System (BCMS) তৈরির আগ্রহের কথা ব্যক্ত করেন।

এছাড়া বাংলাদেশী টেকনিশিয়ানদের উন্নত প্রশিক্ষণের স্বার্থে Flyon Aero কোম্পানির প্রশিক্ষণ একাডেমী তৈরির আগ্রহের বিষয়েও বিস্তারিত জানান। মন্ত্রী দেশের বিমান খাতের উন্নয়নে ইতালির সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি বিমানবন্দর সম্প্রসারণে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) মডেলে বিদেশী বিনিয়োগের ব্যাপারেও উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়।

এর আগে, মন্ত্রী সিঙ্গাপুরের কোম্পানি SATS এর প্রতিনিধিগণের সঙ্গে সাক্ষাত করেন। সাক্ষাতে প্রতিনিধিগণ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে তাদের আগ্রহের কথা প্রকাশ করেন।
মন্ত্রী যথাযথ প্রক্রিয়ায় প্রস্তাব আহবান করেন এবং বিবেচনার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category