• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
Headline
প্রকাশ্যে ‘লাভ অ্যান্ড ওয়ার’এর প্রথম ঝলক যুদ্ধের ক্ষত, নিঃসঙ্গতা ও মানুষ-প্রাণীর গভীর বন্ধন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শেহবাজ শরীফের বৈঠক প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন কাল, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন শহীদ পরিবারগুলোর কল্যাণে রাষ্ট্রের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে: প্রেসিডেন্ট জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের সময় ফ্ল্যাটে ছিলেন এমপি! শাহজালালে ৯৪ ও ওসমানীতে ৯৮ শতাংশ স্কোর, কার্গো নিরাপত্তায় শতভাগ কমপ্লায়েন্স জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী

পূর্বাচল নতুন শহর প্রকল্পে নগরায়ণ ত্বরান্বিতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

Link Copied !

নিজস্ব প্রতিবেদক :

আজ ১ জুলাই ২০২৬ খ্রি. সকাল ১০:০০ ঘটিকায় রাজউক সভাকক্ষে পূর্বাচল নতুন শহর প্রকল্পে নগরায়ণ ত্বরান্বিতকরণ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আহম্মদ সোহেল মনজুর, এমপি। সভায় সভাপতিত্ব করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম। এছাড়াও প্রকল্প সংশ্লিষ্ট রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের জন্য বরাদ্দপ্রাপ্ত প্লট গ্রহীতাগণ/ প্রতিনিধিগণ অংশগ্রহণ করে প্রকল্প বাস্তবায়ন, অবকাঠামোগত সুবিধা ও ইউটিলিটি সংযোগসহ বিভিন্ন বিষয়ে মতামত প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পূর্বাচল নতুন শহর প্রকল্পকে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গভাবে বাসযোগ্য করে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, পূর্বাচলকে এমন একটি আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলা হচ্ছে, যেখানে ভবিষ্যৎ প্রজন্ম দীর্ঘমেয়াদে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবে।

তিনি উল্লেখ করেন, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালসমূহ স্থাপিত হলে জনসাধারণের বসবাসে আগ্রহ বৃদ্ধি পাবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দ্রুত সময়ের মধ্যে নিজ নিজ স্থাপনার নির্মাণকাজ শুরু করার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী মহোদয় আরও বলেন, পূর্বাচলকে একটি আদর্শ নগরী হিসেবে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ অপরিহার্য এবং এ ক্ষেত্রে মন্ত্রণালয় ও রাজউক সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। সভাপতি রাজউক, চেয়ারম্যান মহোদয় পূর্বাচল নতুন শহর প্রকল্পে পরিকল্পিত ও দ্রুত নগরায়ণ নিশ্চিত করতে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category