• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
Headline
প্রকাশ্যে ‘লাভ অ্যান্ড ওয়ার’এর প্রথম ঝলক যুদ্ধের ক্ষত, নিঃসঙ্গতা ও মানুষ-প্রাণীর গভীর বন্ধন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শেহবাজ শরীফের বৈঠক প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন কাল, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন শহীদ পরিবারগুলোর কল্যাণে রাষ্ট্রের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে: প্রেসিডেন্ট জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের সময় ফ্ল্যাটে ছিলেন এমপি! শাহজালালে ৯৪ ও ওসমানীতে ৯৮ শতাংশ স্কোর, কার্গো নিরাপত্তায় শতভাগ কমপ্লায়েন্স জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়

Reporter Name / ৯৫ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

Link Copied !

প্রথমবারের মতো আয়োজিত এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ (এএফসি) ২০২৬-এর শিরোপা জিতেছে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময় ১-১ গোলে সমতা থাকার পর টাইব্রেকারে ইউএস-বাংলা এয়ারলাইন্সকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি এবং রানার্সআপ ইউএস-বাংলা এয়ারলাইন্সের হাতে রানার্সআপ ট্রফি তুলে দেন। অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার বাংলাদেশের বিমান পরিবহন খাতকে একটি আঞ্চলিক হাবে পরিণত করতে কাজ করছে। মন্ত্রী বলেন, ‘আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে বিশ্বের অন্যতম সেরা এয়ারলাইন্সে পরিণত করতে কাজ করছি।’

এএফসি ২০২৬ ছিল বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক আন্তঃএয়ারলাইন্স ফুটবল প্রতিযোগিতা। দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলোর অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতার লক্ষ্য ছিল বিমান পরিবহন খাতের পেশাজীবীদের মধ্যে বন্ধুত্ব, দলগত চেতনা ও পারস্পরিক সম্প্রীতি জোরদার করা। দুই দিনব্যাপী ফুতসালভিত্তিক এ প্রতিযোগিতা ৩ ও ৪ জুলাই গুলশান ইয়ুথ ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী আসরে দেশি ও বিদেশি মিলিয়ে মোট ১৬টি এয়ারলাইন্স অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category