• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
Headline
প্রকাশ্যে ‘লাভ অ্যান্ড ওয়ার’এর প্রথম ঝলক যুদ্ধের ক্ষত, নিঃসঙ্গতা ও মানুষ-প্রাণীর গভীর বন্ধন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শেহবাজ শরীফের বৈঠক প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন কাল, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন শহীদ পরিবারগুলোর কল্যাণে রাষ্ট্রের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে: প্রেসিডেন্ট জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের সময় ফ্ল্যাটে ছিলেন এমপি! শাহজালালে ৯৪ ও ওসমানীতে ৯৮ শতাংশ স্কোর, কার্গো নিরাপত্তায় শতভাগ কমপ্লায়েন্স জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

নিজস্ব প্রতিবেদক / ৪৮ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

Link Copied !

লিউড ও বিশ্ব বিনোদন জগতের প্রভাবশালী ব্যক্তিত্বদের জীবন পর্দায় ফুটিয়ে তুলে আন্তর্জাতিক খ্যাতি কুড়িয়েছেন অস্কারজয়ী নির্মাতা কেভিন ম্যাকডোনাল্ড। এবার তিনি বলিউড বাদশাহ শাহরুখ খানকে নিয়ে প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) নির্মাণের তীব্র ইচ্ছা প্রকাশ করেছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এই পরিচালক।

সাক্ষাৎকারে কেভিন ম্যাকডোনাল্ড জানান, এর আগে প্রামাণ্যচিত্র নিয়ে শাহরুখ খানের সঙ্গে তার প্রাথমিক আলোচনা হয়েছিল। তবে সে সময় সঠিক মুহূর্ত না থাকায় কাজটি আর এগোয়নি। কিন্তু বলিউড এই মহাতারকার বিশ্বব্যাপী অসামান্য জনপ্রিয়তা এবং তার পেছনের রহস্য নিয়ে তিনি এখনো দারুণ আগ্রহী। রসিকতার সুরে এই নির্মাতা বলেন, হয়তো ভবিষ্যতে শাহরুখ নিজেই বিষয়টি নিয়ে পুনরায় আলোচনা করতে তার সঙ্গে যোগাযোগ করবেন।

শাহরুখের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়েও কাজ করার সুপ্ত ইচ্ছার কথা প্রকাশ করেন কেভিন।

প্রখ্যাত এই নির্মাতার ক্যারিয়ারে আলোচিত ব্যক্তিত্বদের নিয়ে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ম্যানচেস্টার সিটির সফল কোচ পেপ গার্দিওলার শেষ দুই মৌসুমের গল্প নিয়ে সম্প্রতি তিনি নির্মাণ করেছেন চার পর্বের প্রামাণ্যচিত্র সিরিজ ‘এ বিউটিফুল অবসেসন’।

বর্তমানে প্রামাণ্যচিত্রের পাশাপাশি ফের বাণিজ্যিক সিনেমা তৈরিতে ফিরছেন ম্যাকডোনাল্ড। হলিউড অভিনেত্রী গ্যাল গ্যাডটকে নিয়ে তার পরবর্তী সিনেমা ‘দ্য রানার’-এর কাজ শুরু হতে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category