• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
Headline
প্রকাশ্যে ‘লাভ অ্যান্ড ওয়ার’এর প্রথম ঝলক যুদ্ধের ক্ষত, নিঃসঙ্গতা ও মানুষ-প্রাণীর গভীর বন্ধন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শেহবাজ শরীফের বৈঠক প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন কাল, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন শহীদ পরিবারগুলোর কল্যাণে রাষ্ট্রের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে: প্রেসিডেন্ট জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের সময় ফ্ল্যাটে ছিলেন এমপি! শাহজালালে ৯৪ ও ওসমানীতে ৯৮ শতাংশ স্কোর, কার্গো নিরাপত্তায় শতভাগ কমপ্লায়েন্স জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি, এখন কেমন আছেন দ্য গ্রেট খালি

নিজস্ব প্রতিবেদক / ৬৮ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

Link Copied !

ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (ডব্লিউডব্লিউই) সাবেক কুস্তিগীর দ্য গ্রেট খালি সড়ক দুর্ঘটনায় পড়েছেন। এতে তার গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও তিনি আঘাত পাননি।

ভারতীয় সংবাদমাধ্যম মিড ডের প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার হরিয়ানা রাজ্যের পানিপথের একটি টোল প্লাজায় দ্য গ্রেট খালি গাড়ির সঙ্গে আরেকটি গাড়ির সংঘর্ষ হয়। পরে ঘটনাস্থলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উদ্বিগ্ন হয়ে পড়েন তার ভক্তরা।

তবে দ্য গ্রেট খালি নিজেই ভিডিও বার্তা দিয়ে সবাইকে আশ্বস্ত করেছেন। জানিয়েছেন, তিনি একেবারে সুস্থ আছেন।

ভিডিওতে দ্য গ্রেট খালিকে ক্ষতিগ্রস্ত গাড়ি থেকে নেমে অন্য একটি গাড়ির দিকে যেতে দেখা যায়। দুর্ঘটনার পর তিনি অন্য গাড়িতে করে গন্তব্যের দিকে রওনা দেন।

পরে ভিডিও বার্তায় দ্য গ্রেট খালি বলেন, ‘আমি একেবারে ঠিক আছি। এটা বড়সড় কোনো ব্যাপার ছিল না।

এ নিয়ে আমি কাউকে চিন্তায় ফেলতে চাইনি বলেই আগে কিছু জানাইনি। কিন্তু দুর্ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ায় আপনাদের উদ্বেগ দূর করতেই আমার শারীরিক অবস্থার কথা জানালাম।’
ভক্তদের উদ্বেগ ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতাও জানিয়েছেন ৫৪ বছর বয়সী এই রেসলিং কিংবদন্তি।

দ্য গ্রেট খালি কে?

তার আসল নাম দলীপ সিং রানা। ১৯৭২ সালের ২৭ আগস্ট ভারতের হিমাচল প্রদেশের ধিরায়না শহরে তার জন্ম।

৭ ফুট ১ ইঞ্চি উচ্চতার এই ভারতীয় কুস্তিগীর ২০০০ সালে পেশাদার রেসলিংয়ে পা রাখেন। ২০০৬ সালে ডব্লিউডব্লিউইর সঙ্গে চুক্তি করেন এবং ২০০৭ সালে স্ম্যাকডাউনে অভিষেক হয় তার। অভিষেকেই আন্ডারটেকারকে আক্রমণ করে আলোচনায় আসেন তিনি।

ডব্লিউডব্লিউইতে দ্য গ্রেট খালির সবচেয়ে বড় সাফল্য আসে ২০০৭ সালে। বাতিস্তা ও কেইনকে পরাস্ত করে ২০ জনের ব্যাটল রয়্যাল জিতে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জেতেন। এর মাধ্যমে তিনি ডব্লিউডব্লিউইর ইতিহাসে প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হন। চ্যাম্পিয়নশিপে তার রাজত্ব ছিল ৬০ দিনের। ২০০৮ সালে তিনি একটি স্ল্যামি অ্যাওয়ার্ডও জেতেন।

ডব্লিউডব্লিউই থেকে ২০১৮ সালে অবসরে যান দ্য গ্রেট খালি। পরে নিজের রেসলিং প্রতিষ্ঠান চালু করেন। ২০২১ সালে ডব্লিউডব্লিউই হল অব ফেমে জায়গা পান তিনি।

২০০২ সালে হারমিন্দার কৌর নামে এক নারীকে বিয়ে করেন দ্য গ্রেট খালি। এই দম্পতির দুই সন্তান—মেয়ের জন্ম ২০১৪ সালে, ছেলের জন্ম ২০২৩ সালে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category