• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
Headline
প্রকাশ্যে ‘লাভ অ্যান্ড ওয়ার’এর প্রথম ঝলক যুদ্ধের ক্ষত, নিঃসঙ্গতা ও মানুষ-প্রাণীর গভীর বন্ধন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শেহবাজ শরীফের বৈঠক প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন কাল, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন শহীদ পরিবারগুলোর কল্যাণে রাষ্ট্রের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে: প্রেসিডেন্ট জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের সময় ফ্ল্যাটে ছিলেন এমপি! শাহজালালে ৯৪ ও ওসমানীতে ৯৮ শতাংশ স্কোর, কার্গো নিরাপত্তায় শতভাগ কমপ্লায়েন্স জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী

১৬ বছরের ছাত্রের সঙ্গে শারিরীক সম্পর্কের অভিযোগ, ব্রিটেনে নারী শিক্ষিক

নিজস্ব প্রতিবেদক / ৩৫ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

Link Copied !

যুক্তরাজ্যের ইংল্যান্ডে ১৬ বছর বয়সী এক ছাত্রের সঙ্গে যৌন সম্পর্কে জড়ানোর অভিযোগে সাবেক এক নারী শিক্ষিকার বিচার শুরু হয়েছে। অভিযুক্ত ব্রনওয়েন জেমসের বয়স ৩০ বছর। তিনি সাউদাম্পটনের বিটার্ন পার্ক স্কুলে শারীরিক শিক্ষার শিক্ষক ছিলেন।

উইনচেস্টার ক্রাউন আদালতে মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী এডওয়ার্ড কালভার জানান, শিক্ষিকার সঙ্গে ওই ছাত্রের যোগাযোগ শুরু হয় স্ন্যাপচ্যাটে। প্রথমে ছাত্রের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ না করলেও পরে তা গ্রহণ করেন জেমস। এরপর নিয়মিত বার্তা আদান-প্রদানের একপর্যায়ে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়।

রাষ্ট্রপক্ষের অভিযোগ, পরে তাঁরা ওয়েস্টন শোর এলাকায় দেখা করেন এবং গাড়ির মধ্যে চুম্বন করেন। একপর্যায়ে তাঁদের মধ্যে যৌন সম্পর্কও হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, শিক্ষিকা ওই কিশোরকে ভালোবাসার কথা জানিয়েছিলেন এবং দুজন একসঙ্গে দূরে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনাও করেছিলেন। ব্যক্তিগত সময়েও ছাত্রটিকে তাঁকে শিক্ষিকা হিসেবে ‘মিস’ বলে সম্বোধন করতে নির্দেশ দিতেন বলে আদালতে জানানো হয়।

আদালতে ওই শিক্ষার্থী সাক্ষ্য দিয়ে বলেছে, শুরুতে সম্পর্কটি তার কাছে ভালো মনে হলেও পরে সে বুঝতে পারে, তাকে কৌশলে প্রলুব্ধ করে মানসিকভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, নিজের পদমর্যাদার অপব্যবহার করে কিশোর শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্কে জড়ানোর অভিযোগে জেমসের বিরুদ্ধে চারটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

বুধবার জুরি ভেঙে দেওয়ায় বিচারকাজ সাময়িকভাবে স্থগিত হয়। নতুন জুরিদের শপথ গ্রহণের পর বৃহস্পতিবার থেকে আবার শুনানি শুরু হওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category