• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
Headline
প্রকাশ্যে ‘লাভ অ্যান্ড ওয়ার’এর প্রথম ঝলক যুদ্ধের ক্ষত, নিঃসঙ্গতা ও মানুষ-প্রাণীর গভীর বন্ধন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শেহবাজ শরীফের বৈঠক প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন কাল, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন শহীদ পরিবারগুলোর কল্যাণে রাষ্ট্রের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে: প্রেসিডেন্ট জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের সময় ফ্ল্যাটে ছিলেন এমপি! শাহজালালে ৯৪ ও ওসমানীতে ৯৮ শতাংশ স্কোর, কার্গো নিরাপত্তায় শতভাগ কমপ্লায়েন্স জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী

দেওয়ানগঞ্জ থেকে মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক / ৪১ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

Link Copied !

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা থেকে মাদক সম্পূর্ণভাবে নির্মূল করতে প্রশাসনকে কঠোর ও প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি।

আজ সকাল ১১টায় দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নসংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “দেওয়ানগঞ্জ উপজেলা থেকে মাদক একেবারে নির্মূল করতে হবে। মাদকের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে প্রশাসনকে প্রয়োজনীয় সব ধরনের কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

তিনি বলেন, মাদক নির্মূল করা না গেলে সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব নয়। আর সুস্থ সমাজ ছাড়া একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গঠনও অসম্ভব। তাই মাদকবিরোধী কার্যক্রম সফল করতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, বর্তমান সময়ে দেশে যে বিদ্যুৎ ও গ্যাস সংকট দেখা দিয়েছে, তা বিগত সরকারের পরিকল্পনাহীন কার্যক্রমের ফল। তবে বর্তমান সরকার এসব সংকট নিরসনে কার্যকরভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশ বিদ্যুৎ ও গ্যাস সংকট কাটিয়ে উঠতে সক্ষম হবে।

এ সময় বর্তমান সরকারের বিরুদ্ধে যেকোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে দলের নেতাকর্মীদের সর্বদা সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী।

মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category