• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
Headline
প্রকাশ্যে ‘লাভ অ্যান্ড ওয়ার’এর প্রথম ঝলক যুদ্ধের ক্ষত, নিঃসঙ্গতা ও মানুষ-প্রাণীর গভীর বন্ধন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শেহবাজ শরীফের বৈঠক প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন কাল, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন শহীদ পরিবারগুলোর কল্যাণে রাষ্ট্রের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে: প্রেসিডেন্ট জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের সময় ফ্ল্যাটে ছিলেন এমপি! শাহজালালে ৯৪ ও ওসমানীতে ৯৮ শতাংশ স্কোর, কার্গো নিরাপত্তায় শতভাগ কমপ্লায়েন্স জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী

গণমাধ্যমে কোনো হস্তক্ষেপ করা হবে না: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ১১ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

Link Copied !

গণমাধ্যমের স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘আজকে আমরা যে পর্যায়ে আছি বা গণতন্ত্রের যে অবস্থানে বাংলাদেশ এসেছে, তার বড় অবদান সংবাদমাধ্যমের। সাংবাদিকদের পেশাদারিত্বের কারণেই তা সম্ভব হয়েছে।’

গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতার ওপর গুরুত্বারোপ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘ইনশাল্লাহ আমাদের সময়ে আপনারা স্বাধীন গণমাধ্যম পাবেন। আমাদের পক্ষ থেকে সাংবাদিকদের কাজের ওপর বা গণমাধ্যমে কোনো ধরনের হস্তক্ষেপ করার ইচ্ছা নেই।’

তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী এবং আমরা সবাই বিশ্বাস করি—সবাই মিলে কাজ করলেই স্বপ্নের বাংলাদেশ ও সোনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।’

এসময় স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মঈন খান, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category