• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
Headline
প্রকাশ্যে ‘লাভ অ্যান্ড ওয়ার’এর প্রথম ঝলক যুদ্ধের ক্ষত, নিঃসঙ্গতা ও মানুষ-প্রাণীর গভীর বন্ধন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শেহবাজ শরীফের বৈঠক প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন কাল, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন শহীদ পরিবারগুলোর কল্যাণে রাষ্ট্রের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে: প্রেসিডেন্ট জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের সময় ফ্ল্যাটে ছিলেন এমপি! শাহজালালে ৯৪ ও ওসমানীতে ৯৮ শতাংশ স্কোর, কার্গো নিরাপত্তায় শতভাগ কমপ্লায়েন্স জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর বাড্ডায় বাসায় ঢুকে যুবককে গুলি

নিজস্ব প্রতিবেদক / ৩৮ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

Link Copied !

রাজধানীর বাড্ডা থানার হোসেন মার্কেটের পেছনে ময়নারবাগ বউ বাজার এলাকায় বাসায় ঢুকে এক যুবককে গুলি করার ঘটনা ঘটেছে।

শনিবার রাত ১০টার দিকে এ গুলির ঘটনার পর রাত ২টার দিকে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয় বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান।

তিনি বলেন, ‘রানা নামের ৩৫ বছর বয়সি ওই যুবক জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।’ রানা পেশায় একজন চালক, বাবার নাম মৃত আব্দুর রব। তার গ্রামের বাড়ি নোয়াখালীর মাইজদীতে।

পায়ে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন রানা বলেন, গতকাল উত্তর বাড্ডায় এক ছোটভাইয়ের বাসায় দাওয়াত খাওয়ার পর বাসায় ফিরে তিনি ঘুমিয়ে ছিলেন। তার আরেক পরিচিত জয় নামের এক যুবকও ওই বাসায় ছিলেন।

‘রাত ১০টার দিকে বাসার দরজায় নক হয়। ভেতর থেকে জিজ্ঞেস করা হয় ‘কে?’, কিন্তু বাইরে থেকে কোনো সাড়া-শব্দ আসেনি। আমি বিছানায় শুয়েই ছিলাম। এরপর আমার বাসায় থাকা জয় ভাই দরজা খুলে কাউকে দেখতে না পেয়ে বাসার মেইন দরজার কাছে চলে যান। এমন সময় হঠাৎ দরজা দিয়ে তামিমসহ আরো ২ জন ভেতরে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে আমার ডান পায়ে গুলি করে। গুলিটি পায়ের হাঁটুর ওপরে লাগে। গুলি করেই তারা দ্রুত পালিয়ে যায়।’

অভিযুক্ত তামিম ওই এলাকারই বাসিন্দা, তার বাবার নাম সিরাজুল মিয়া। আহত রানার স্বজনদের ভাষ্য, তার বড় ভাইয়ের একটি প্রতিষ্ঠান থেকে তামিম নিয়মিত চাঁদা দাবি করে আসছিল। এর জেরে এই গুলির ঘটনা ঘটতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category