• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
Headline
প্রকাশ্যে ‘লাভ অ্যান্ড ওয়ার’এর প্রথম ঝলক যুদ্ধের ক্ষত, নিঃসঙ্গতা ও মানুষ-প্রাণীর গভীর বন্ধন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শেহবাজ শরীফের বৈঠক প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন কাল, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন শহীদ পরিবারগুলোর কল্যাণে রাষ্ট্রের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে: প্রেসিডেন্ট জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের সময় ফ্ল্যাটে ছিলেন এমপি! শাহজালালে ৯৪ ও ওসমানীতে ৯৮ শতাংশ স্কোর, কার্গো নিরাপত্তায় শতভাগ কমপ্লায়েন্স জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী

বিপ্লবীদের গল্পে ‘দ্য রেভলিউশনারিজ’, ট্রেলারে মগ্ন সালমান

নিজস্ব প্রতিবেদক / ১৬ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

Link Copied !

নির্মাতা ভুবন বাম ও নিখিল আদভানির নতুন সিরিজ ‘দ্য রেভলিউশনারিজ’-এর ট্রেলার আজ মুক্তি পেয়েছে। আজ এটি দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভুবন বাম ও নিখিল আদভানির সঙ্গে ট্রেলার দেখার একটি ভিডিও শেয়ার করেছেন তিনি।

ভিডিওটি দুটি ফ্রেমে বিভক্ত। এক অংশে দেখা যায়, ভুবন ও নিখিলের সঙ্গে বসে আইপ্যাডে ‘দ্য রেভলিউশনারিজ’-এর ট্রেলার দেখছেন সালমান। অন্য অংশে দেখানো হয়েছে সিরিজটির ট্রেলারের বিভিন্ন দৃশ্য।

ট্রেলারটি দেখার পর সালমানকে বেশ আগ্রহী ও উচ্ছ্বসিত বলেই মনে হয়েছে। ভিডিওটি শেয়ার করার সময় তিনি ‘দ্য রেভলিউশনারিজ’ হ্যাশট্যাগ ব্যবহার করেন।

ভুবন বাম, রোহিত সরাফ, গুরফতেহ পিরজাদা ও প্রতিভা রান্তা অভিনীত সিরিজ ‘দ্য রেভলিউশনারিজ’। ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের কয়েকজন গুরুত্বপূর্ণ বিপ্লবীর গল্প উঠে এসেছে এতে। তাঁদের মধ্যে রয়েছেন রাসবিহারী বসু, শচীন্দ্রনাথ সান্যাল, বাঘা যতীন ও প্রতিভা লাহিড়ী।

সিরিজটি সঞ্জীব সান্যালের বই ‘রেভলিউশনারিজ: দ্য আদার স্টোরি অব হাউ ইন্ডিয়া ওয়ন ইটস ফ্রিডম’ অবলম্বনে নির্মিত। নিখিল আদভানি সিরিজটির নির্মাতা ও পরিচালক। এমে এন্টারটেইনমেন্টের ব্যানারে এটি প্রযোজনা করেছেন মনীষা আদভানি ও মধু ভোজওয়ানি।

‘দ্য রেভলিউশনারিজ’-এর চিত্রনাট্য লিখেছেন সানযুক্তা চাওলা শেখ, অক্ষিতা ওয়াধওয়ানা, শোভিত নারাং ও রুতভি মেহতা। প্রধান চরিত্রগুলোর পাশাপাশি সিরিজটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন পাওলি দাম ও টোটা রায়চৌধুরী।

হিন্দি ভাষায় নির্মিত সিরিজটির তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড় ও বাংলা ডাব সংস্করণও রয়েছে। ১১ সেপ্টেম্বর থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিং শুরু হয়েছে ‘দ্য রেভলিউশনারিজ’-এর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category