• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
Headline
প্রকাশ্যে ‘লাভ অ্যান্ড ওয়ার’এর প্রথম ঝলক যুদ্ধের ক্ষত, নিঃসঙ্গতা ও মানুষ-প্রাণীর গভীর বন্ধন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শেহবাজ শরীফের বৈঠক প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন কাল, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন শহীদ পরিবারগুলোর কল্যাণে রাষ্ট্রের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে: প্রেসিডেন্ট জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের সময় ফ্ল্যাটে ছিলেন এমপি! শাহজালালে ৯৪ ও ওসমানীতে ৯৮ শতাংশ স্কোর, কার্গো নিরাপত্তায় শতভাগ কমপ্লায়েন্স জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী

হযরত শাহজালাল ও শাহ পরান (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক / ১৮ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

Link Copied !

একদিনের সফরে সিলেট এসে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহ পরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম সিলেট সফর। এ সময় তার সহধর্মিণীও সঙ্গে ছিলেন।

সকালে ঢাকা থেকে রওনা হয়ে বেলা সাড়ে ১১টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান রাষ্ট্রপতি। বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বিমানবন্দর থেকে রাষ্ট্রপতি সরাসরি সিলেট সার্কিট হাউজে আসেন। সেখানে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। সার্কিট হাউজে স্বল্প বিরতির পর দুপুর সাড়ে ১২টার দিকে নগরের দরগাগেট এলাকায় সুফিসাধক হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন তিনি। এ সময় তিনি দেশ ও জাতির অগ্রগতি, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করেন।

হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে রাষ্ট্রপতি সিলেটের খাদিমনগর এলাকায় হযরত শাহপরাণ (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হন। সেখানে পৌঁছে তিনি হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করেন এবং জোহরের নামাজ আদায় করেন।

সিলেটে একদিনের এই সফরে বিকেলে সিলেট নগর ভবন প্রাঙ্গণে সিটি করপোরেশন আয়োজিত একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তার যোগদানের কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category