• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
Headline
প্রকাশ্যে ‘লাভ অ্যান্ড ওয়ার’এর প্রথম ঝলক যুদ্ধের ক্ষত, নিঃসঙ্গতা ও মানুষ-প্রাণীর গভীর বন্ধন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শেহবাজ শরীফের বৈঠক প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন কাল, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন শহীদ পরিবারগুলোর কল্যাণে রাষ্ট্রের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে: প্রেসিডেন্ট জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের সময় ফ্ল্যাটে ছিলেন এমপি! শাহজালালে ৯৪ ও ওসমানীতে ৯৮ শতাংশ স্কোর, কার্গো নিরাপত্তায় শতভাগ কমপ্লায়েন্স জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী

রিমান্ড শেষে কারাগারে বিমানের সোয়েব (২৫ কোটি টাকার সোনা জব্দ)

নিজস্ব প্রতিবেদক / ৩৫ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

Link Copied !

ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে ২৫ কোটি টাকার সোনা জব্দের ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল হেলপার সোয়েব কাজী সজিবকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক শুক্রবার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই আবু বক্কর ছিদ্দিক জানান, পাঁচ দিনের রিমান্ড শেষে এদিন ৩১ বছর সোয়েবকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। বিচারক সেই আবেদন মঞ্জুর করেছেন।

সোয়ের বরগুনার আমতলী থানার কাছুবানিয়া গ্রামের ফিরোজ কাজীর ছেলে।

মামলার বিবরণ অনুযাযী, গত ৫ সেপ্টেম্বর দুপুরে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কাস্টমস, এনএসআই, ডিজিএফআই ও সিআইডির উপস্থিতিতে তল্লাশি চালানো হয়।

এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা সোয়েব তার শরীরে লুকানো সোনার বার দৌড়ে গিয়ে বিমানের কেবিনে ফেলে দেয়। পরে সেখান থেকে ১২০টি সোনার বার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি ২০ লাখ টাকা।

এ ঘটনায় কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা জামিল সারোয়ার আহাদ বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category