• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
Headline
প্রকাশ্যে ‘লাভ অ্যান্ড ওয়ার’এর প্রথম ঝলক যুদ্ধের ক্ষত, নিঃসঙ্গতা ও মানুষ-প্রাণীর গভীর বন্ধন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শেহবাজ শরীফের বৈঠক প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন কাল, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন শহীদ পরিবারগুলোর কল্যাণে রাষ্ট্রের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে: প্রেসিডেন্ট জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের সময় ফ্ল্যাটে ছিলেন এমপি! শাহজালালে ৯৪ ও ওসমানীতে ৯৮ শতাংশ স্কোর, কার্গো নিরাপত্তায় শতভাগ কমপ্লায়েন্স জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্যাসিস্ট আমলে দখল করা জমি উদ্ধার করা হবে : গণপূর্ত প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৩৭ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

Link Copied !

আওয়ামী লীগ (রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ) সরকারের আমলে দখল করা সরকারি জমি উদ্ধার করা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নগরীতে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, জমি দখল দুর্নীতির চরম শীর্ষে ছিল। তাদের সাথে বিএনপির তুলনা করে লাভ নেই। এখন পর্যন্ত বরিশালে কোন সরকারি সম্পত্তি বিএনপি লোকজন দখল করেনি। বিগত সরকারের আমলে মন্ত্রণালয়ের জমি বিভিন্ন ভাবে বণ্টন করেছে সেগুলো আইনগত ভাবে মন্ত্রণালয়ে নিয়ে আসা হবে বলে জানিয়েছে তিনি।

গৃহায়ন মন্ত্রণালয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিম্ন ও মধ্যবিত্তদের জন্য ভবন নির্মাণ করেছে। সেভাবে বরিশালেও করা হবে বলেও যোগ করেন তিনি।

এসময় তিনি বলেন, বরিশালের রূপাতলীতে তার বাবার প্রথম প্রতিষ্ঠান করেছিলেন তার বাবা নুরুই ইসলাম মঞ্জু। ফ্যাসিস্ট সরকার সেই জমি দখল করে নিয়েছে। এটাই তাদের চরিত্র।

পরিদর্শন কালে বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন শিকদার, যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন সহ বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category