• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
Headline
প্রকাশ্যে ‘লাভ অ্যান্ড ওয়ার’এর প্রথম ঝলক যুদ্ধের ক্ষত, নিঃসঙ্গতা ও মানুষ-প্রাণীর গভীর বন্ধন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শেহবাজ শরীফের বৈঠক প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন কাল, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন শহীদ পরিবারগুলোর কল্যাণে রাষ্ট্রের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে: প্রেসিডেন্ট জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের সময় ফ্ল্যাটে ছিলেন এমপি! শাহজালালে ৯৪ ও ওসমানীতে ৯৮ শতাংশ স্কোর, কার্গো নিরাপত্তায় শতভাগ কমপ্লায়েন্স জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় প্রতিমন্ত্রীর’

নিজস্ব প্রতিবেদক / ৪১ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

Link Copied !

ভোলায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সরকারি কার্যক্রমের সার্বিক অগ্রগতি নিয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য জনাব মোঃ হাফিজ ইব্রাহিম। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডা. সামীমুর রহমান।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জননিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকল দপ্তর ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে আরও কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন, দুর্নীতি প্রতিরোধ, সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনগণের কাছে সরকারি সেবা আরও সহজলভ্য করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি জেলার বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের অগ্রগতি এবং সরকারি কার্যক্রমের সমন্বিত বাস্তবায়ন নিয়েও আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আহম্মদ সোহেল মনজুর বলেন, জনগণের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, পুলিশসহ সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category