• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
Headline
প্রকাশ্যে ‘লাভ অ্যান্ড ওয়ার’এর প্রথম ঝলক যুদ্ধের ক্ষত, নিঃসঙ্গতা ও মানুষ-প্রাণীর গভীর বন্ধন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শেহবাজ শরীফের বৈঠক প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন কাল, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন শহীদ পরিবারগুলোর কল্যাণে রাষ্ট্রের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে: প্রেসিডেন্ট জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের সময় ফ্ল্যাটে ছিলেন এমপি! শাহজালালে ৯৪ ও ওসমানীতে ৯৮ শতাংশ স্কোর, কার্গো নিরাপত্তায় শতভাগ কমপ্লায়েন্স জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী

জাপানে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ নিয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে সেমিনার

নিজস্ব প্রতিবেদক / ৬৬ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

Link Copied !

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ এবং জাপানি’স ইউনিভার্সিটিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের (জেইউএএবি) যৌথ উদ্যোগে ‘আনলক ইউর গ্লোবাল ফিচার: রিসার্চ অ্যান্ড স্ট্যাডি ইন জাপান’ শিরোনামে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

জাপানে উচ্চশিক্ষা, গবেষণা ও ক্যারিয়ার গড়ার সুযোগ সম্পর্কে শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের অবহিত করতে রোববার (১৬ আগস্ট) ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মঞ্জুর এলাহী অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেইউএএবির প্রেসিডেন্ট ড. এ টি এম জাফরুল আজম। সম্মানিত অতিথি ছিলেন অধ্যাপক ড. শেখ মোহাম্মদ ফজলে আকবর।

আয়োজকরা জানান, বাংলাদেশি শিক্ষার্থী, গবেষক ও শিক্ষাবিদদের সঙ্গে জাপানের উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একাডেমিক সংযোগ এগিয়ে নেওয়ার লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকরা অংশ নেন।

সেমিনারের কারিগরি পর্বে জাপান থেকে আগত শিক্ষাবিদ ও শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ও বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দেন। বক্তাদের মধ্যে ছিলেন প্রিফেকচারাল ইউনিভার্সিটি অব হিরোশিমার ডিন অধ্যাপক শিনজিরো ওগিতা, ওকায়ামা ইউনিভার্সিটি অব সায়েন্সের পরিচালক অধ্যাপক হিরোকি হামাদাসহ জাপানের ছয়জন বিশিষ্ট শিক্ষাবিদ।

বক্তারা জাপানে বর্তমান গবেষণার ধারা, ইংরেজি মাধ্যমে পরিচালিত বিভিন্ন একাডেমিক প্রোগ্রাম, জাপানি ভাষা শেখার প্রস্তুতি, উপযুক্ত বিশ্ববিদ্যালয়ের সুপারভাইজার খুঁজে বের করা ও তাদের সঙ্গে যোগাযোগের কৌশলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। একইসঙ্গে মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে ভর্তির প্রস্তুতি, গবেষণা প্রস্তাবনা প্রণয়ন এবং জাপানের একাডেমিক ও করপোরেট ক্ষেত্রে সম্ভাব্য ক্যারিয়ার সম্পর্কেও তারা ধারণা দেন।

অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থী ও শিক্ষকরা জাপান থেকে আগত শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category